• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে : জামায়াত আমির

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২০ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে। জনগণের অধিকার আদায়ে একচুলও ছাড় নয়। সংসদের ভেতরে ও বাহিরে প্রতিবাদ জারি রাখা হবে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) স্থগিত হওয়া আসনে নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘গত ৯ এপ্রিল জাতীয় সংসদের শেরপুর এবং বগুড়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দুই জায়গায় আমরা আশা করেছিলাম বিগত নির্বাচন যেভাবেই হোক, এখন একটা সরকার হয়েছে। আমরা কেউ বসেছি সরকারি দলে, কেউ বসেছি বিরোধী দলে। এখন দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক, কিন্ত এ দুটি নির্বাচনেও ব্যাপক অনিয়ম, বিভিন্ন ধরণের জালিয়াতি, সহিংসতা এবং ক্ষেত্র বিশেষে শুধু সহিংসতা না, ভয়াবহ সন্ত্রাসে রূপ নিয়েছে।

তিনি বলেন, ‘এরকমই একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে শেরপুর-৩ আসনে। এর আগেও ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগেও সহিংসতায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে খুন করা হয়। তার সাথে আরো তিনজনকে মারাত্মকভাবে জখম করা হয়। তারা এখনো চিকিৎসাধীন, এখনো আশঙ্কামুক্ত হননি। যিনি ওই এলাকায় জামায়াতের প্রার্থী ছিলেন তিনি ভোটের আগেই ইন্তেকাল করেছেন। যার কারণে ভোট স্থগিত হয়। এই স্থগিত নির্বাচনেও একজন মানুষ আগে মারা গেছে এবং একজন বয়স্ক মানুষকে মাথায় কোপ দেওয়া হয়েছে। তিনি সংজ্ঞাহীন ছিলেন। আজকে দেখলাম তার জ্ঞান ফিরেছে। আমারা দোয়া করি আল্লাহতায়ালা তাকে সুস্থতা ও নেয়াতম দান করুন।

ডা.শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে অতীতেও সন্ত্রাস-হানাহানি, বিশৃঙ্খলা ছিল। কিন্তু জুলাইয়ে এতো লোক প্রাণ দিলাম, আর কেন রক্ত দিতে হবে? আমরা তো আশা করেছিলাম যে, রক্ত দেওয়াটা ওখানেই শেষ হবে। রাজনীতির ময়দানে সুস্থতা ফিরে আসবে। রাজনীতি হবে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। আমার আদর্শ আমার কাছে। আমি যেমন আমার আদর্শকে ভালোবাসি আরেকটা লোক তার অধিকারকে ভালোবাসবে। এটা তার নাগরিক অধিকার। এখানে মুখ চলবে হাত চলবে কেন? মুখ চলবে ভদ্রভাবে। সংসদে প্রথম অধিবেশনেই আমরা বলেছিলাম এই সংসদ একটা উদাহরণ হবে। অতীতে এই সংসদে জনগণের কল্যাণের চেয়ে চরিত্র হননের সময় ব্যয় হয়েছে বেশী। কাদের টাকায় ক্ষমতায় বসে? জনগণের ট্যাক্সের টাকা খরচ করে।

প্রতি মূহুর্তে প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হয়। এটা কোন মামুলি কথা নয়। এই টাকা খরচ করতে আমাদের কলিজা কাঁপবে না? জনগণের টাকা সদব্যবহার করার জন্য জনগণ ৩০০ আসনে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেখানে বসে অশ্লীল বাক্য বিনিময় করবো, অযথা সময় কাটাবো, এবং জনকল্যাণে কোন আইন পাশ করতে গেলে বাঁধা পাবো এটা আমাদের কাম্য না। জনকল্যাণে যে আইনই হবে সে আইনের প্রতি উভয় পক্ষের শ্রদ্ধাবোধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা সংসদে যাবেন তারা যদি মানুষ খুন করে সংসদে যান তারা দেশবাসীর জন্য কি করবেন? মানুষের জীবন নিয়ে আমাকে সংসদে যেতে হবে কেন? আমি যাবো মানুষের জীবন-সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হতে। সেই আমার কাছেই যদি জীবন চলে যায়, ইজ্জতও চলে যায়, আমার সম্পদও ধ্বংস হয়ে যায়, তাহলে তো আমি এই সংসদে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখি না। আমি অযোগ্য। আমরা আশা করবো, আহ্বান জানাবো, ভবিষ্যতে আরো বহু নির্বাচন হবে। গণতান্ত্রিক একটা দেশে তার কাঠামো নির্বাচনের উপর নির্ভরশীল। নির্বাচনে আর যেন কোন সহিংসতা না হয়, আর কারো মায়ের বুক খালি না হয়, আর কোন বোন যেন বিধবা না হয়, আর কোন সন্তান যেন এতিম না হয়। আমরা চাইবো আদর্শের লড়াই হোক। হাতের লড়াই নয়, অস্ত্রের লড়াই নয়।

এসময় ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কামরুল হাসান মিলন, জেলা জামায়াতের আমীর আব্দুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ আসনে নির্বাচনী সহিংসতায় আহত কয়েকজন নেতাকর্মীর খোঁজ খবর নেন জামায়াতের আমির। সেবা নিশ্চিত করণে কথা বলেন চিকিৎসকদের সাথেও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category