• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

সারাদেশে চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২৪ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দেশজুড়ে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের শনাক্তে একটি নিরপেক্ষ (আনবায়াসড) তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে।

র‍্যাব কর্মকর্তা জানান, পরিবহন খাত, হাট-বাজার, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে অনেক ভুক্তভোগী নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে সাহস পান না। এ কারণে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, “তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হচ্ছে। কোনো পক্ষপাত থাকবে না। যে অপরাধে জড়িত, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা চূড়ান্ত হওয়ার পর যেকোনো সময় অভিযান শুরু করা হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category