• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকানো হবে না : ইরান

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে সৃষ্ট অনিশ্চয়তায় বাংলাদেশও প্রভাবিত হচ্ছে। তবে বাংলাদেশকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে আর কোনো বাংলাদেশি জাহাজ আটকানো হবে না।

রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আগে থেকেই উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে জ্বালানি সংকট নেই বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে কোনো বাংলাদেশি জাহাজ আটকে থাকলে তা ছেড়ে দেওয়ার বিষয়ে ইরান আশ্বস্ত করেছে।

হরমুজ প্রণালি পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন, নইলে বৈশ্বিকভাবে সব দেশই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ এ বিষয়ে সংলাপ ও সমাধানের ওপর জোর দিচ্ছে।

প্রবাসীদের পরিস্থিতি নিয়ে তিনি জানান, লেবাননে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালনকারীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন। সেখানে নিহত এক নারীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই জানিয়ে তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category