জামালপুরের মেলান্দহ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি টিম অভিযান চালিয়ে ৩৬০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির ১,৩৫,০০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা) এবং ২ টি মোবাইল ফোনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের পরিচয় মোঃ আলামিন শিলু পিতা মৃত মজনু শেখ সাং-গুজামানিকা, মেলান্দহ। আলামিন শিলু জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক।
আইয়ুব আলী পিতা মৃত মজিবুর রহমান সাং-ব্রাহ্মণপাড়া, মেলান্দহ। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর যুবলীগের সদস্য।