• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

জামালপুরে পৃথক দুই মামলায় ৪ আসামির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

জামালপুরে পৃথক দুইটি দণ্ডবিধি মামলায় চারজন আসামিকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক।

আদালত সূত্রে জানা যায়, সি. আর মামলা নং-৮০(২)/২২ এবং সিজেএম নং-৫৬৭/২২ মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মেলান্দহ উপজেলার শিহুরী গ্রামের মৃত হাতেম আলী শেখের ছেলে মো. রমজান আলীকে দণ্ডবিধি ১৮৬০ এর ৩২৪ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, জি. আর মামলা নং-২৫৬(২)/২০ এবং সিজেএম নং-৮৭/২১ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে একই আদালত মেলান্দহ উপজেলার রুহিলী গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে মো. চাঁন মিয়া ও মো. তরিকুল ইসলামকে দণ্ডবিধি ১৮৬০ এর ৩২৩ ধারায় ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই মামলায় একই এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে মো. এরশাদ আলীকে একই ধারায় ৮ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। আসামিপক্ষে প্রথম মামলায় আইনজীবী মো. আবুল হাশেম তরফদার এবং দ্বিতীয় মামলায় মো. আব্দুর রশিদ আদালতে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category