• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মনিরুজ্জামান লিমন / ২৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাঁশ কান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মোঃ কেরামত আলী বাচ্চা (৬৮) নামের এক বৃদ্ধের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাশকান্দা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক কেরামত আলী বাচ্চা জানান ঘটনার সময় আমরা বাড়িতে কেউ উপস্থিত ছিলাম না। পাগলা পাড়া গ্রামের পথচারী ভ্যান চালক মোঃ লাল মিয়া প্রথমে ঘরটিতে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার শুরু করেন। তাঁর ডাক চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে দোচালা ২০ হাত টিনের ঘরটির চাল, চৌকি খাটসহ ঘরের সকল আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় তাদের আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category