• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশে নতুন নির্দেশনা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার

মনিরুজ্জামান লিমন / ২০ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ১৭ এপ্রিল) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা ১০৭২ সীমান্ত পিলারের কাছে লাঠিয়ালডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করেন।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়ামারী বিওপির সদস্যরা সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা ট্যাবলেট গুলো জব্দ করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। বিশেষ করে মাদকের ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category