• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশে নতুন নির্দেশনা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন

হাফিজ লিটন / ৩০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নূর ইসলামের ছেলে লিটন মিয়া।

তিনি অভিযোগ করেন করে বলেন,স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাহাদুর ব্যাপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলজিডির একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় নূর ইসলামের দোকান ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়। এছাড়াও, ভুক্তভোগীদের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।তিনি আরও জানান, ঘটনার পর প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category