• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশে নতুন নির্দেশনা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি লঘুচাপের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

রোববার (১৯ এপ্রিল) থেকে বৃষ্টিপাতের এলাকা কিছুটা পরিবর্তিত হয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি সক্রিয় থাকতে পারে, পাশাপাশি দেশের অন্যান্য কিছু অঞ্চলেও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (২০ এপ্রিল) একই ধারা বজায় থাকতে পারে, যেখানে ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি এবং দেশের অন্যান্য অঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেট বিভাগে কিছু স্থানে এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পঞ্চম দিন (২২ এপ্রিল) বৃষ্টিপাতের প্রবণতা কমে গিয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে। দেশের অন্যান্য স্থানে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এই পাঁচ দিনের মধ্যভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category