• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে

মনিরুজ্জামান লিমন / ২৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জের নাশকতার একটি মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৯ এপ্রিল ) দুপুরে জামালপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধীতার কারণে আদালতের বিচারক তাদের নামঞ্জুর করে কারাগারে পাঠান।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা। আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, আবদুল মালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শোয়েব আল হাসান সজল, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ফটো, আক্কাস আলী, ইউপি সদস্য আবদুর রহমান মুন্সি ও শ্রমিক লীগ নেতা ইয়াহিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এই নেতারা। রেববার দুপুরে তাঁরা জামালপুর কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন কিন্তু জজ কোর্টের পিপি আনিছুজ্জামান গামা আসামিদের জামিনের বিরোধী করলে আদালত ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category