• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৪২ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর রূপান্তরের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। আগামী ৫ আগস্ট জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী।

তিনি বলেন, গণভবন একটা ক্রাইম জোন। এখান থেকেই হত্যা গুম-খুনের পরিকল্পনা করা হয়। ভবনটিকে এমনভাবে জাদুঘরে রূপান্তরিত করা হবে যাতে শেখ হাসিনার ফ্যাসিবাদের বাস্তবচিত্র ফুটে ওঠে।

সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা বলেন, গণভবন শুধু দুঃশাসনের প্রতীক নয়, এটা এক ক্রাইম জোন। এখানে বসেই হত্যা গুম খুনের পরিকল্পনা করেন ফ্যাসিবাদী হাসিনা। গণভবনকে মূল আদলে রেখেই ফুটিয়ে তোলা হবে হাসিনার ফ্যাসিবাদী শাসনামল। যেখানে ব্যবহার করা হবে অত্যাধুনিক সব প্রযুক্তি। যাতে মানুষ সহজেই স্বৈরাচারের ভয়াবহতা অনুধাবন করতে পারে। শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের জন্যই জুলাই স্মৃতি যাদুঘর উন্মুক্ত থাকবে বলেও জানান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category