• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

কোরবানির ঈদ ২৭ নাকি ২৮ মে?

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৫৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা কত তারিখে উদযাপিত হবে তা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। মূলত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এই তারিখ নির্ধারিত হয়, তবে আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী একটি সম্ভাব্য রূপরেখা পাওয়া গেছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালেন্ডারের তথ্যমতে, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০ দিন পূর্ণ হবে।

সেই হিসাব অনুযায়ী জিলহজ মাস শুরু হলে ২৭ মে সেখানে ঈদ পালিত হবে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান থেকেও ২৭ মে ঈদ পালনের সম্ভাব্য ঘোষণা এসেছে।অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য জিলহজ মাসের চাঁদ দেখার অপেক্ষা করতে হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশে ঈদের সঠিক দিনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category