“শ্রমিক ঐক্য, সততা, দুনিয়ার মজদুর এক হও লড়াই কর” এই শ্লোগান নিয়ে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিল ও সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক, মাস্টার রোলে কর্মরতদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের বন্ধকরণ এবং বয়স শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ ও সংগঠন কে গতিশীল করার লক্ষ্যে জামালপুর ও শেরপুর জেলা সম্মিলিত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি জামালপুর ও শেরপুর জেলা যৌথভাবে এ আয়োজন করে।
মোছাঃ সুইটি আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ আব্দুর রাসেল, প্রধান বক্তার বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন তাফায়েল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি ময়মনসিংহ বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহবুব হোসেন বাঁধন, আল-মামুন, মানিক মিয়া, আবু হানিফ, কাজল মিয়া, নিজাম উদ্দিন, কল্পনা খাতুন, সদস্য সামসুজ্জামান সুমন, সাব্বির হোসেন, মোঃ খোকন, রুবেল মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার আদায়ের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।