• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংসদ ভবন পরিদর্শনে মেলান্দহ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক

স্টাফ রিপোর্টার / ৫৬৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ অধিবেশন ও সংসদ ভবন পরিদর্শন করেছেন জামালপুর-৩ আসন থেকে নির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। জাতীয় সংসদ ভবন পরিদর্শনের এমন বেশ কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করা হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে।

বুধবার (২৪ জুন) বিকেলে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তার নিজস্ব ভেরিফাইট ফেইসবুকে ছবি গুলো পোস্ট করেন। বুধবার বেলা ১ টার দিকে জাতীয় সংসদ ভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই আওয়ামী লীগ নেতা। ছবিগুলো সেই সময়ে তোলা হয়েছে।

ওই আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ জেলার মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ৩ নম্বর যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আর মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ দলীয় পদের বিষয়টি স্বীকার করে বলেছেন- ঢাকায় কলেজের একটি প্রতিনিধি দল নিয়ে এসেছি। মিটিং ছিল। মিটিং শেষে বেলা ১ টার দিকে সংসদ ভবনে পরিদর্শনে গিয়েছিলাম।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির দুই শীর্ষ নেতার সাথে আওয়ামী লীগের একজন সক্রিয় নেতার এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ও উভয় দলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে নানামুখী গুঞ্জন ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category