• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

জামালপুরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জামালপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সবুজ মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

এর আগে দুপর ১টা দিকে জামালপুর ফেরিঘাট নতুন বাইপাস সড়কের ডাকপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারী গ্রামের সুরুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, সবুজ ঢাকা থেকে জামালপুর হয়ে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জামালপুর ফেরিঘাট নতুন বাইপাস সড়কের ডাকপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সবুজের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category