• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

মাদারগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প

শফিকুল ইসলাম বিপুল / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে দুইদিন ব্যাপী ফ্রী মেডিকেল টিমের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষদের চিকিৎসা সেবাসহ বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার মাদারগঞ্জ উপজেলা চত্বরে সকাল ১১ টা থেকে এই চিকিৎসাসেবা দেয়া শুরু হয়েছে। আগামী কাল দিনব্যাপী এই সেবা প্রদান করা হবে। চক্ষু, মেডিসিন, গাইনী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা নিরিক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করছেন। পরে যুবদলের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে হতদরিদ্র মানুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করায় আয়োজকদের প্রতি খুশি স্থানীয়রা। ফ্রী মেডিকেল টিমের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের।

মেডিকেল টিমের আয়োজক উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ম আহবায়ক মুখলেছুর রহমান বলেন, এই উপজেলার মানুষ অর্থষ্টের মধ্যে থাকতে হয়। তারা চিকিৎসা সেবা নিতে পারে না।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই সব মানুষের পাশে দাড়িয়েছি। দুইদিন ব্যাপী এই ফ্রী মেডিকেল টিমে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ বিনা মূল্যে এই সেবা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category