• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে বাঁশঝাড়ে মিলল বীর মুক্তিযোদ্ধার মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শেখ হোসেন আলী নামে এক মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হোসেন আলীর সঙ্গে পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল। এর জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শা এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধারের খবর পায় পুলিশ। পরে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান শেখ হোসেন আলী। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে তাকে পাশে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৬টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

শফিকুল ইসলাম আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কীভাবে বাঁশঝাড়ে গিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন, তা তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category