• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

মেলান্দহে জুয়ায় আসক্ত ইমাম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জামালপুরের মেলান্দহে জুয়া খেলার টাকা জোগাড় করতে মসজিদে ইমামতির চাকরি নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রতারণা করার অভিযোগে মুফতি মিজানুর রহমান (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে কুমিল্লার শাসনগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার নতুন একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মিজানুর রহমান কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর গাজীপুরের আসরা মসজিদবাড়ি এলাকার মুহা. ইসমাঈল মজুমদারের ছেলে। তিনি মেলান্দহের মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান- জুয়া খেলার টাকা জোগাড় করতে বিভিন্ন এলাকায় ইমাম হিসেবে চাকরি নেন মিজানুর রহমান। এই পরিচয়ের সুযোগ নিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন এবং নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। মেলান্দহের মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদে যোগদানের তিন মাসের মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি ১৫ লাখ টাকার বেশি আত্মসাৎ করেন। গত ৭ অক্টোবর রাতে স্ত্রী ও সন্তান নিয়ে তিনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে ইসমাইল হোসেন রাজা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জুয়ার টাকা জোগাড় করার জন্য মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন। দেশের অন্য স্থানেও একই কায়দায় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে আসামিকে গ্রেপ্তারে বেগ পেতে হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবির। তিনি জানান, মিজানুর রহমান ঘন ঘন সিম পরিবর্তন করতেন। পরে প্রযুক্তির সহায়তায় কুমিল্লায় তাঁর অবস্থান নিশ্চিত হয়ে কৌশলে এক ব্যক্তির মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category