“এক মায়ের দুই সন্তান” একজন আওয়ামী লীগ নেতা অন্য জন বিএনপি নেতা জামালপুরের মেলান্দহে ৩নং মাহমুদপুর ইউনিয়নে”এক মায়ের দুই সন্তান”একজন বাংলাদেশ আওয়ামী লীগে ইউনিয়ন সভাপতি অন্য জন ইউনিয়ন বিএনপির সভাপতি।
জানা যায়, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আতা, আরেকজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি তৈবুর রহমান মাস্টার।
দলের সাংগঠনিক কমিটির কার্যক্রম দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন, কৌতুহল, জাগতেই পারে! রাজনীতি কি আদর্শের বিষয়, নাকি শুধুই অবস্থান ও স্বার্থের হিসাব?
যখন দুই ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব একই পরিবারের হাতে থাকে, তখন জনগণ জানতে চায় আদর্শের জায়গাটা কোথায়? রাজনৈতিক বিশ্বাস কি এতটাই দুর্বল, নাকি ক্ষমতার সমীকরণই সবকিছু নির্ধারণ করে?
গণতান্ত্রিক সমাজে ভিন্ন রাজনৈতিক মত থাকা স্বাভাবিক। তবে যারা জনগণের সামনে আদর্শের কথা বলেন, তাদের কাছে জনগণের প্রশ্নেরও জবাব থাকা উচিত।
রাজনীতি হোক নীতি, আদর্শ ও জনগণের কল্যাণের জন্য— ব্যক্তি বা পারিবারিক প্রভাব বিস্তারের জন্য নয়।