• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বকশীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মনিরুজ্জামান লিমন / ৩৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন, সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বগারচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category