• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নওগাঁর মহাদেবপুরে শ্যালিকাকে বিয়ে করা কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার পর গ্রামবাসীর সামনে ক্ষমা চেয়েছেন মাসুদ রানার শ্যালিকা (দ্বিতীয় স্ত্রী) পূর্ণিমা এবং কান ধরে ও নাকে মাটি দিয়ে তওবা করেছেন শ্বশুর মান্নান সাপুড়ে।

মঙ্গলবার উপজেলার রাইগাঁ ইউনিয়নের নারায়ণপুরে (বিরামগ্রাম) মাসুদের শ্বশুরবাড়ির উঠানে এক সালিশ বৈঠকে তারা গ্রামবাসীর সামনে হাতজোড় করে ক্ষমা চান।মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাছারীগ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।

বৈঠকে মাসুদের শ্যালিকা (দ্বিতীয় স্ত্রী) সবার সামনে জানান, তার চিন্তা এটাই যে তার বোন এতদিন সংসার করেছে। তার (বোনের) যদি হাদিস অনুযায়ী তালাক হয়ে যায়, তাহলে হাদিস অনুযায়ী আবার বিয়ে করে নিক। তিনি মাসুদকে ছেড়ে দেবেন।

এ সময় তিনি সবার কাছে কান্নাজড়িত কণ্ঠে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে জানান, তিনি ভুল করেছেন। তিনি মাসুদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবেন না এবং মাসুদের সঙ্গে টিকটক বা কোনো অনুষ্ঠানও করবেন না। তবুও তাদের এলাকা থেকে উচ্ছেদ না করার অনুরোধ জানিয়ে তিনি তার মতো হয়ে থাকবেন বলে স্থানীয়দের কাছে প্রতিশ্রুতি দেন।

সালিশ বৈঠকে রাইগাঁ ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম, স্থানীয় মেম্বার আখতার হোসেন, লোকমান রেজোয়ান আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে মাসুদের শ্বশুর মান্নান সাপুড়ে সবার কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা এবং কান ধরে নাকে মাটি দিয়ে তওবা করে অনুরোধ করেন, তাদের বসতবাড়ি থেকে যেন তুলে না দেওয়া হয়।

তিনি বলেন, তার মেয়েরা আর টিকটক করবেন না এবং তিনিও আর গান-বাজনার সঙ্গে জড়িত না থেকে আগের সেই সাপুড়ে পেশায় ফিরে যাবেন।

নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে সঙ্গে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়েহলুদ এবং এর পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

ভাইরাল হওয়া এ ঘটনার জেরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার মাতাজিহাট বিরামগ্রাম এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই টিকটকার ও আইনজীবীর সহকারীকে (মাসুদ রানা) মুখভর্তি চুনকালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেয়। পরে ২৭ অক্টোবর ফেসবুক লাইভে এসে তিনি জাতির কাছে ক্ষমা চান এবং প্রথম স্ত্রী মৌসুমীকে রেখে দ্বিতীয় স্ত্রী পূর্ণিমাকে তালাক দেওয়ার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category