• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে প্রশাসক এ্যাড. মোফাজ্জল হেসেন দুলাল

দিনাজপুর প্রতিনিধি / ২০২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশের মধ্যে শিশু ও মায়ের সেবা প্রদানে একটি মডেল
হাসপাতাল হিসেবে আমরা দেখতে চাই

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন, অরবিন্দ শিশু হাসপাতাল যেভাবে শিশু ও মায়ের স্বাস্থ্যসেবা দিয়ে সুনাম অর্জন করেছেন ঠিক সেভাবে আমরা চাই বাংলাদেশের মধ্যে শিশু ও মায়ের সেবা প্রদানে অরবিন্দ শিশু হাসপাতাল একটি মডেল হাসপাতাল গড়ে উঠুক। বে সরকারীভাবে গড়ে উঠা বিশাল অরবিন্দ শিশু হাসপাতালকে জেলা পরিষদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।

১৩ মে বুধবার অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন করতে এসে হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং হাসপাতালের চলমান কার্যক্রম তুলে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ শামিম কবির।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পদক মোঃ শহিদুর ইসলাম খান (শাহীন খান), শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, নির্বাহী সদস্য শেখ আব্দুর রশিদ (তোতা) সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ শামিম কবির তার বক্তব্যে বলেন আমরা বর্তমানে আধুনিক প্রযুক্তি অনেক যন্ত্রপাতি এনেছি তাতে শিশুদের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না । আমরা ৬ এবং ৭ তলা নির্মাণ কাজ ইতিমধ্যে ৩ ভাগ করে ফেলেছি। জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান পেলে তা সম্পূর্ণ করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category