• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ওয়ারেছ আলী মামুন এমপিকে মন্ত্রী করার দাবি

স্টাফ রিপোর্টার / ২০১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

দীর্ঘ দিন পর জামালপুর-৫ আসন পুনারুদ্ধার, নিরঙ্কুশ সমর্থন ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয় অর্জনের পর এবার এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনকে মন্ত্রিসভায় দেখতে চান জামালপুর সদরের সর্বস্তরের মানুষ। জামালপুরবাসী মনে করেন, মামুন মন্ত্রিসভায় স্থান পেলে জাতীয় পর্যায়ে সদরবাসীর প্রতিনিধিত্ব করাসহ জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, দমন নিপীড়নের স্বীকার। রাজনৈতিক মাঠে পরীক্ষিত সৈনিক ওয়ারেছ আলী মামুন এমপি।

অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির টানা চারবারের সাধারণ সম্পাদক। ব্যাক্তিগত সততা, ক্লিন ইমেজের কারণে আওয়ামী লীগ সরকারের আমলেও বিএনপির প্রার্থী হিসেবে জামালপুর পৌরসভায় দুইবার বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন মামুন। সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। পৌরসভার ব্যাপক উন্নয়নও করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জামালপুর-৫ (সদর) আসন থেকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়ারেছ আলী মামুন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জামালপুরে আনন্দ-উচ্ছাসে ঢেউ বয়ে যাচ্ছে। অনেকেই এই বিজয়কে গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতিফলন হিসেবে মনে করছেন।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন বলেন, ওয়ারেছ আলী মামুন দীর্ঘ ১৭ বছর নিজের নির্বাচনী এলাকা কিংবা জেলার গণ্ডিতে সীমাবদ্ধ থাকেননি। দলের দুঃসময়ে তিনি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় সফর করেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করেন মামুন।

দুইবারের সফল মেয়র হিসেবে পৌরবাসীর কাছে রয়েছে সুনাম আছে ওয়ারেছ আলী মামুনের। সদাহাস্যজ্বল শুধু বিএনপি নয় সকল শ্রেণী পেশার মানুষের প্রিয় ছিলেন মামুন।

সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সক্রিয় ভূমিকা রাখেন। তাঁর ভাষ্য, জেলা সদরের সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা জনপ্রিয় ও মানবিক নেতা ওয়ারেছ আলী মামুনকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, মন্ত্রী পরিষদে দায়িত্ব পেলে জামালপুর সদরসহ পুরো জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে সক্ষম হবেন তিনি।

সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান জানান, দীর্ঘ তিন দশক আওয়ামী লীগের দখলে থাকা গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধার করে ওয়ারেছ আলী মামুন জেলায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জনমানুষের আস্থার প্রতীক হিসেবে উঠে আসা এই মানবিক নেতাকে এবার মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা করছেন সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামির মাওলানা আব্দুস সাত্তার।
সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক ১৯৯১ ও ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হন। এর পরে জামালপুর-৫ আসনে বিএনপির কেউ এমপি নির্বাচিত হতে পারেনি।

৩০ বছর পরে মামুন ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন মামুন। সাধারণ মানুষ এবং দলের নেতৃবৃন্দ সকলেরই প্রানের দাবী মামুন কে মন্ত্রী পরিষদ অন্তর্ভুক্ত করে জামালপুর জেলার উন্নয়নের গতি তরান্বিত করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category