• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় হলেন হানিয়া

বিনোদন ডেস্ক / ১৪৯ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৫ সালের এই তালিকায় তৃতীয় স্থান পেয়ে পাকিস্তানকে বিশ্ব দরবারে সম্মানিত করেছেন তিনি। আইএমডিবি-র এই তালিকা শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না, বরং এতে তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করা হয়। তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন একজন, চীন থেকে একজন এবং পাকিস্তান থেকে একজন। এছাড়াও রয়েছেন আরও অনেক বৈশ্বিক তারকা।

তালিকায় প্রথম স্থানে আছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ এবং ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’-এর মতো সিনেমা এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর মতো টিভি শোতে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সুপরিচিত। ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন কৃতি স্যানন, যিনি পঞ্চম স্থানে রয়েছেন।

এই প্রথমবার তিনি এই তালিকায় স্থান পেলেন এবং তিনি এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে ফেলেছেন। এদিকে, পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন হানিয়া আমির, যিনি এই তালিকায় তৃতীয় স্থান রয়েছেন। তিনি উর্দু চলচ্চিত্র এবং টিভি শোতে তার কাজের জন্য সুপরিচিত এবং তার আকর্ষণীয় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের কাছে বেশ প্রিয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category