• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

প্রায় এক বছর পর ফিরছে কোক স্টুডিও বাংলা

বিনোদন ডেস্ক / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

করছিলো না কোক স্টুডিও বাংলা। তাই তো শ্রোতাদের একটা মাত্রই প্রশ্ন ঘুরঘুর করছিলো- কবে আসবে কোক স্টুডিও বাংলা’র গান? অবশেষে শ্রোতাদের সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ২০২৪ সালের ২৫ মে কোক স্টুডিও থেকে সর্বশেষ রিলিজ পায় ‘অবাক ভালোবাসা’। তখন চলছিলো কোক স্টুডিওর তৃতীয় মৌসুম। এরপর সেই সিজনের আর নতুন কোনো গান আসেনি। টানা দুই সিজনের সাফল্যের পর গত বছর শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। তখন জানানো হয়েছিল, তৃতীয় সিজনের ১১ টি গান প্রকাশ করা হবে। কিন্তু তিনটি গান প্রকাশের পরই থেমে যায় তাদের কার্যক্রম।

শোনা যায়, কোক স্টুডিও বাংলার কার্যক্রম বন্ধ হওয়ার পেছনে ছিল এক বিজ্ঞাপনঘটিত বিতর্ক। গত বছর ঈদুল আজহার আগে কোকা-কোলার একটি বিজ্ঞাপন প্রচারের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে বিজ্ঞাপনটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অনলাইন-অফলাইনে। এমনকি বিজ্ঞাপনের নির্মাতা ও অংশ নেওয়া শিল্পীরাও সমালোচনার মুখে পড়েন। তখন কোক স্টুডিও বাংলার কার্যক্রমও থেমে যায়। তবে সম্প্রতি নতুন করে গুঞ্জন ওঠে, আবার ফিরছে কোক স্টুডিও বাংলা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে।

গত বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। লিখেছেন, ‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি “বাজি”? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে-পরশু, তরশু নাকি আজি?’ অর্ণবের এই পোস্ট দেখে শ্রোতারাও রীতিমতো চমকে যায়। কারণ তার সেই পোস্টের মাধ্যমে কোক স্টুডিওর কার্যক্রম পুনরায় শুরু করার ইঙ্গিত মেলে; স্পষ্ট হলো, শীঘ্রই ‘বাজি’ শিরোনামের গান দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় সিজনের কার্যক্রম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category