• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার নিয়ে বাংলাদেশের দর্শকদের অনিশ্চয়তার অবসান হয়েছে। দেশের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের ঘোষণা দিয়েছে।

এর ফলে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-এর মাধ্যমে বাংলাদেশের দর্শকরা টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন। বিষয়টি বুধবার প্রতিষ্ঠানটির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলালিংক গ্রাহকরা নির্ধারিত ইন্টারনেট প্যাকেজের মাধ্যমে টফি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করার সুযোগ পাবেন।

বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের মাধ্যমে দেশের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর জন্য আন্তর্জাতিক মানের স্ট্রিমিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি জানান, বাংলালিংকের নেটওয়ার্ক ও টফির প্রযুক্তিগত সক্ষমতা দর্শকদের নিরবচ্ছিন্নভাবে খেলা দেখার অভিজ্ঞতা দিতে সহায়তা করবে।

তবে বিশ্বকাপের ম্যাচগুলো দেশের কোন টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ফলে বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ দেখার বিষয়টিই নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে এই আসরের আয়োজন করছে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত হবে। নতুন এই কাঠামোর ফলে ম্যাচসংখ্যা ও প্রতিদ্বন্দ্বিতা—দুইই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category