• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ মাদারগঞ্জে জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা, জরিমানা বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মাদারগঞ্জে সেতু নির্মাণ হলো না তিন যুগেও জামালপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে বির্তক, একাডেমিক মান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ইসলামপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন মমেকে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

শূন্যপদে ৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৩৭ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদরাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ দফায় ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১ জন, মাদারাসায় ৩৬ হাজার ৮০৪ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩ জন নিয়োগ দেওয়া হবে। তবে উল্লেখিত সংখ্যা কমবেশি হতে পারে।

সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ অনুযায়ী, দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে। ফরম পূরণ ও ফি জমা দেওয়ার তারিখ ১০ থেকে ১৭ জানুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ আগামী ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর।তবে বিজ্ঞপ্তি অনুযায়ী ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category