২১ এপ্রিল বুধবার জামালপুর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব ১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা: ফারজানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা : আজিজুল হক, বিসিবি ইউমেন্স উইংয়ের নির্বাচক সালমা খাতুন।
খেলায় সার্বিকভাবে সহযোগিতা করছেন জেলা ক্রীড়া সংস্থা।