• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা শপিংমল ও দোকানপাট

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। একই তথ্য জানিয়েছে এ খাতের আরেক সংগঠন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতিও।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মন্ত্রী মহোদয় জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আমরা দুদিন ধরে বলছিলাম, আগে থেকে না জানালে দোকানদাররা প্রস্তুতি নিতে পারবেন না। তারা মাল কিনবেন না, সাজাবেনও না। কারণ যদি মনে করেন সন্ধ্যা ৬টা বা ৭টার মধ্যে বন্ধ করতে হবে, তাহলে বেচাকেনা ক্ষতিগ্রস্ত হবে। ঈদের বাজারও ঠিকভাবে জমবে না।

তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা গেলেও আলোকসজ্জা করা যাবে না। এমনকি অতিরিক্ত বাতিও জ্বালানো যাবে না। পরে আমি জানতে চাই, তার বরাত দিয়ে বিষয়টি গণমাধ্যমে জানানো যাবে কি না। তখন তিনি এতে সম্মতি দেন।

এদিকে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু বলেন, ‘আমাদের সভাপতিকেও এ তথ্য জানানো হয়েছে। তবে সরকার এখনো কোনো নির্দেশনা জারি করেনি। নির্দেশনা জারি হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে। ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category