• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ইসলামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

ইসলামপুর প্রতিনিধি / ১৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও উপকারভোগী যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব।

আলোচনা সভায় যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন বক্তারা। পরে যুবকদের স্বাবলম্বী করতে উপকারভোগীদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সংগঠক, যুবকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category