• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

মেলান্দহে যুব ঋণ বিতরণ

শাহ জামাল / ১৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জামালপুরের মেলান্দহে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব ঋণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। ১ নভেম্বর দুপুরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও জিন্নাতুল আরা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

যুব উন্নয়ন কর্মকর্তা একেএম শরাফত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অফিসার ইনচার্জ এটিএম মাহমুদল হাসান, উপজেলা বিএনপি’র সহসভাপতি রফিকুল ইসলাম রহিম, তালাত মাহমুদ, আনিসুর রহমান মাস্টার, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাবেক ছাত্রদল সভাপতি
সাংবাদিক আজম খান, আলী আকবর কমিশনার প্রমুখ। সভায় ৪ লাখ টাকার যুব ঋণ বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category