• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

জামালপুরে বিজিবির অভিযানে দুই লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১৯ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জামালপুরের সিমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর-৩৫ বিজিবি। সোমবার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান।

এর আগে রোববার দিবাগত মধ্যরাতে সীমান্তবর্তী এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৫৩ সীমান্তের পিলারের কাছে গাছ বাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করেন দাঁতভাঙা বিওপির বিজিবির সদস্যরা।

অভিযানকালে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা। জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category