• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সীমান্তে কড়া নজরদারি বিজিবির

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

দেশের সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক সময়ে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এদিকে প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক ইঙ্গিত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিচ্ছে। বিধানসভা ফলাফলে এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছে ২০৮ আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৯ আসন। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ পরিবর্তন আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী অঞ্চলের রাজনৈতিক পরিবর্তন—দুই দিকেই নজর রেখে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category