• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

জামালপুরে গবাখালী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন-এর গবাখালী খালের ৫ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার ৪ মে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য শাহ ওয়ারেছ আলী মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সহসভাপতি ও জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, সহ-সভাপতি মোকছেদুর রহমান হারুন এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।

অনুষ্ঠানে ওয়ারেছ আলী মামুন বলেন, “এই এলাকায় খাল পুনঃখননের মাধ্যমে কাজ শুরু করা হলো। খাল খননের জন্য শুকনো মৌসুম প্রয়োজন। এখন বর্ষা শুরু হয়ে গেছে, তাই চলতি বছরের নভেম্বর থেকে আবার খননকাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, খালটি সম্পূর্ণভাবে পুনঃখনন করা হলে এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং সাধারণ মানুষও পানির সুবিধা পাবে। খাল সংরক্ষণের জন্য এর দুই পাশে বৃক্ষরোপণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category