রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম পথ জামালপুর জেলার মাদারগঞ্জ থেকে সারিয়াকান্দি হতে বগুড়া জেলা,‘দ্বিতীয় যমুনা বহুমুখী সেতুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কয়েক শতাধিক সদস্য অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, এ অঞ্চলের মানুষ যাতায়াতে শারিয়াকান্দি নৌকা ঘাটে চরম দুর্ভোগ পোহান।
বগুড়ার সারিয়াকান্দি টু জামালপুরের মাদারগঞ্জ নৌপথের পরিবর্তে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শনিবার বেলা ১১ টায় বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ এবং সারিয়াকান্দি প্রায় ৫ লক্ষাধিক ভোটারদের যাতায়াতের নদীপথে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবী দুই উপজেলাবাসীর।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, বেলাল হোসেন, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ প্রমূখসহ ব্যবসায়ী, শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জামালপুর ও মাদারগঞ্জ সহ সমগ্র বগুড়া মানুষের দীর্ঘদিনের ন্যায্য ও সময়োপযোগী দাবি নৌপথ সংযোগে একটি ‘ওয়াই টাইপ ব্রিজ’ নির্মাণ। সেতুটি বাস্তবায়িত হলে এটি কেবল যোগাযোগ ব্যবস্থাই নয়, অর্থনৈতিক মুক্তির সোপান হবে। তাই অবিলম্বে তারা দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু চান। সম্ভব হলে তারা এখনই সেতুর নির্মাণকাজের শুরু দেখতে চান।
জামালপুর মাদারগঞ্জ টু সারিয়াকান্দি বগুড়া রুটে ওয়াই-টাইপ সেতু নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। এলক্ষ্যে দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত জরিপ, সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ও আধুনিক নকশা প্রণয়নের কাজ শুরু ও সম্পন্ন করতে হবে।
জামালপুরের মাদারগঞ্জ টু সারিয়াকান্দি বগুড়ার মধ্যে সরাসরি, নিরাপদ ও আন্তর্জাতিক মানের সড়ক যোগাযোগ নিশ্চিত করতে হবে।নৌকা ও ফেরি নির্ভর দুর্ভোগ, অনির্দিষ্ট সময়ক্ষেপণ ও অর্থনৈতিক ক্ষতি থেকে সাধারণ মানুষ ও পরিবহণ খাতকে মুক্তি দিতে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের সম্প্রসারণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, মাদারগঞ্জ ও সারিয়াকান্দিবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মাদারগঞ্জের জামথল ঘাট টু সারিয়াকান্দির কালিতলা ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু চাই। দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ হলে অর্থনৈতিক, ব্যবসায়িক, সামাজিকভাবে সচল হবে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা।