১০মে রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন জামালপুর আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতা বালিকা ফাইনালে জামালপুর সদর উপজেলা বনাম বকশিগঞ্জ উপজেলা ম্যাচে সদর উপজেলা জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং ফুটবল প্রতিযোগিতা-বালক ফাইনালে মাদারগঞ্জ উপজেলা বনাম জামালপুর পৌরসভার ম্যাচে জামালপুর পৌরসভা জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমকেএম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার আহমেদ, পৌর প্রশাসক মৌসুমী খানমসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।