• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বকশীগঞ্জে তেল মজুত করে বেশি মূল্যে বিক্রি করায় জরিমানা

মনিরুজ্জামান লিমন / ৮১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি মূল্যে বিক্রি করায় রোজিনা আক্তার নামে এক নারীকে ১০ হাজাার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) বিকালে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় অবস্থিত পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশে নিজ বাড়িতে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি মূল্য বিক্রি করে আসছেন স্থানীয় আইয়ুব মন্ডলের স্ত্রী রোজিনা আক্তার (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোজিনার বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন ও এসিল্যান্ড আসমা উল হুসনা। অভিযানে সত্যতা পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড আসমা উল হুসনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category