• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

জামালপুরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

২০২৫ সালের সাইবার সুরক্ষা আইন এর ২২/২৪/২৭ এর আলোকে পরিচালিত বিশেষ অভিযানে অনলাইনে ফেইক ফেসবুক আইডি খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে ১২ মে মঙ্গলবার জামালপুর জেলা পুলিশ।

মামলার তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি বিভিন্ন ব্যবসায়িক ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির হুবহু নকল (ফেইক) আইডি তৈরি করে অনলাইনে পণ্য বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করত। পরবর্তীতে গ্রাহকদের নিকট হতে বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে টাকা গ্রহণ করে কোনো পণ্য সরবরাহ না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, বাধন রায় (২২), মোঃ শরিফুল ইসলাম নিপু (৩৪)।
তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত ২নং আসামী নগদ অফিসে সুপারভাইজার পদে চাকুরির সুবাদে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অবৈধভাবে মোবাইল সিম উত্তোলন করত এবং সেগুলো ১নং আসামীর নিকট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাত। পরবর্তীতে এসব সিম ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি খুলে অনলাইনে প্রতারণা চালানো হতো।

তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ১২/০৫/২০২৬ খ্রিঃ রাত ০২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার আকুয়া এলাকা হতে ২নং আসামীকে এবং একই দিন সকাল ০৮:১০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার টঙ্গী থানাধীন দারিয়ারকুল মধ্যপাড়া এলাকা হতে ১নং আসামীকে গ্রেফতার করা হয়।

জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন দিকনির্দেশনায় জামালপুর সদর থানার এসআই (নিঃ) মোঃ কায়ছার আহম্মেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category