• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শেরপুরে ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আটক ১

শেরপুর প্রতিনিধি / ৭৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

শেরপুরের নকলা থানা পুলিশ ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আব্দুল হাকিম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান বাজার থেকে তাকে আটক করা হয়। আব্দুল হাকিম স্থানীয় আবদুল্লাহর ছেলে।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আব্দুল হাকিমকে আটক করার পর তার হেফাজতে থাকা ৬৭৫টি ইয়াবা টেবলেট জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে বুধবার (১৩ মে) তাকে আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নকলাকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি রিপন চন্দ্র গোপ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category