জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) উদ্যোগে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) কর্তৃক জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে জামালপুর সদর থানাধীন পশ্চিম নাছিরপুর এলাকায় জনৈক জাহাঙ্গীর (৪২) এর হাফ বিল্ডিং টিনসেড ঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার ৫২টি তাস ও নগদ ৮ হাজার ১২০ টাকা উদ্ধারসহ মোট ১০ জন জুয়ারীকে আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ ইনসান আলী (২২), মোঃ রিপন শেখ (৩০), মোঃ আঃ জলিল (৩৫), মোঃ কালু (২০), মোঃ এমদাদুল হক, মোঃ আব্দুল্লাহ (৩৮), মোঃ আক্তার সরকার, মোঃ আনোয়ারুল ইসলাম (২৫), মোঃ আলতাফ হোসেন (৬৫)।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) আপেল মাহমুদ ও এসআই (নিঃ) মোঃ এহসানুল হকের নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল। জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। জুয়া, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও জামালপুর জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং একটি নিরাপদ সমাজ গঠনে বদ্ধপরিকর।