• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আনিছুর রহমান আইয়ুব / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পিছনের পানিতে ডুবে ইয়ামিন নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৯ মে সকালে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, শিশুটির মা কনিকা সকালে পরিবারের লোকজনের জন্য রান্না করতে ছিলেন রান্নাঘরে ছিলেন। এ সময়ে শিশু ইয়ামিন বাড়ির উঠানে খেলা করতে ছিলো। বাড়ির পিছনে বাড়ির কাজের জন্য একটি গর্ত করে মাটি উত্তোলন করলে সেখানে পানি জমে থাকায় সেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মা শিশুটি কে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করলে বাড়ির পাশে গর্তে শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার মো. নাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category