• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

জামালপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

স্টাফ রিপোর্টার / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধি ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৯ মে) সকালে এ উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস গিয়ে শেষ হয় র‍্যালিটি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, সরকারের ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দেওয়া সম্ভব। প্রচার-প্রচারণা বৃদ্ধি করে সাধারণ মানুষদের এই সেবার আওতায় আনতে হবে। অনলাইনেই এখন বেশিরভাগ কাজ করা যায়, এটাও সেবার একটি ইতিবাচক দিক।

এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার। সদর উপজেলা সহকারী কমিশন (ভূমি) এসিল্যান্ড তানভীর হায়দারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন প্রমুখ।

মেলায় সর্বমোট ৮ টি স্টল স্থান পেয়েছে। এছাড়া ৬৪ টি জেলায় ৮৯৩টি ভূমি সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। র‍্যালি ও আলোচনা সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category