• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ইসলামপুর থেকে ঢাকায় স্পেশাল ক্যাটল ট্রেন, স্বস্তিতে ব্যবসায়ীরা

ইসলামপুর প্রতিনিধি / ৫৮ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

​ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য জামালপুরের ইসলামপুর থেকে বিশেষ ‘ক্যাটল ট্রেন’ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম খরচে দ্রুত ও নিরাপদে পশু পরিবহনের সুযোগ থাকায় এবং পথে চাঁদাবাজির ঝামেলা না থাকায় খামারি ও ব্যবসায়ীদের কাছে এই ট্রেন এখন প্রধান ভরসা হয়ে উঠেছে।

শুক্রবার (২২ মে) দুটি এবং শনিবার (২৩ মে) একটি ট্রেন ঢাকায় পৌঁছাবে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ইসলামপুর থেকে প্রথম ক্যাটল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন থাকছে, যার প্রতিটিতে ১৬টি করে গরু নেয়া হবে। সে হিসেবে একটি ট্রেনে প্রায় ৪০০টি গরু পরিবহন করা সম্ভব। প্রতিটি গরুর ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০০ টাকা।এবারের ঈদে তিনটি ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ১২০০ গরু এই স্পেশাল ট্রেনগুলোর মাধ্যমে ঢাকায় আনা হবে।

গরু ব্যবসায়ী ও খামারিরা জানান, সড়কপথে ট্রাকে করে গরু পরিবহনে ভাড়া ও ভোগান্তি—দুটোই বেশি। রাস্তায় যানজট, চাঁদাবাজি এবং দুর্ঘটনার মতো বড় ঝুঁকি থাকে। সেই তুলনায় ট্রেনে অনেক কম খরচে ও স্বাচ্ছন্দ্যে গরু হাটে পৌঁছানো সম্ভব হচ্ছে।​তবে ঢাকায় হাট শেষে অবিক্রীত গরু যাতে সহজে এলাকায় ফিরিয়ে আনা যায়, সেজন্য একটি ফিরতি ট্রেনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ক্যাটল ট্রেনের সবগুলো ওয়াগন এরই মধ্যে বুকিং হয়ে গেছে। ব্যবসায়ীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং ট্রেনের ধারণক্ষমতার তুলনায় গরু পরিবহনের চাহিদা আরও অনেক বেশি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category