• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ময়মনসিংহ জেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ৫০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সরকার নিবন্ধিত, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, মানবাধিকার সংগঠন ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড” এর ময়মনসিংহ জেলা কমিটি গঠিত হয়েছে। গত ২২ মে শুক্রবার বিকালে ময়মনসিংহ শহরের বাইপাস মোড় সংলগ্ন সংগঠনের অফিস কার্যালয়ে, জেলা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, কম্বাইন্ড হিডম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী এম. এইচ. মজন মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের ঢাকা মহানগরী (উত্তর) কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল জুলজাবাদান সরকার (জুলবেদান)।

বিশেষ অতিথি ছিলেন, জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হক। বিশিষ্ট কবি কাঙ্গাল শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ইবনুল সাইদ রানা, কাজি আলম, ইয়াকুব আলী ফকির, আনিছুর রহমান, নজরুল ইসলাম, জুয়েল লাল সরকার, আবুল কালাম খান, শামীম আহম্মেদ, মান্নান ভূইয়া, সুমি আক্তার প্রমূখ। সভা শেষে ইবনুল সাইদ রানাকে সভাপতি, কাজী আলমকে সাধারন সম্পাদক ও আবল কালাম খানকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের ময়মনসিংহ জেলা কমিটি ঘোষনা করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category