• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মাদারগঞ্জ সুখনগরী বিদ্যালয়ের খেলার মাঠ বেহাল দশা

আনিছুর রহমান আইয়ুব / ১০০ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ! গুড়ি গুড়ি বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত খেলার মাঠ। উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নে সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ বৃষ্টির পানিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

টানা কয়েকদিন ধরে বৃষ্টির পানিতে মাঠের মাটি ধুয়ে পাশের একটি খাল প্রাকৃতিক নিয়মে ভরাট হয়ে গেছে। ফলে মাঠের স্বাভাবিক পরিবেশ ও খেলাধুলার উপযোগিতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আজ খেলার মাঠের এমন বেহাল অবস্থা তৈরি হতো না।
দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন । এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category