• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২০ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহকে আসামিপক্ষের রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে ঢাকা আইনজীবী সমিতি এই মামলার আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে বিচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয়।

আদেশ অনুযায়ী, ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহকে আসামিপক্ষের রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে ঢাকা আইনজীবী সমিতি এই মামলার আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে বিচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফরেনসিক প্রতিবেদনে হত্যার আগে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে মরদেহ বিকৃত করা হয়। এ ছাড়া মামলার ডিএনএ রিপোর্টও তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সরকার ইতোমধ্যে আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে। গত বুধবার আদালতে দেওয়া জবানবন্দিতে প্রধান আসামি সোহেল রানা ঘটনার দায় স্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category