• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

আমরা জুলাইয়ের প্রতিপক্ষ নই : আইনমন্ত্রী

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২০ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে ‘আমরা জুলাইয়ের প্রতিপক্ষ নই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের বর্তমান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।রবিবার (২৪ মে) তিনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

পরিদর্শনকালে আইনমন্ত্রী বলেন, ‘একটি পক্ষ বিএনপিকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সংসদে এর জবাব দিচ্ছি। আমরা জুলাইয়ের প্রতিপক্ষ নই- এই বিষয়টি সাধারণ শিক্ষার্থী ও অনলাইন মাধ্যমে আরও বেশি প্রচার করতে হবে।

তিনি আরও বলেন, ‘তরুণদের ইতিবাচক রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সচেতন হতে হবে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য। যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের সহযোগিতাপূর্ণ মনোভাব পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক পরিবেশকে আরও এগিয়ে নিতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক ঐতিহ্য, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।

পরিদর্শন শেষে আইনমন্ত্রী ত্রিশালে আয়োজিত জাতীয় নজরুল জয়ন্তী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category