জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার অন্তর্গত দাঁতভাঙ্গা ব্রিজের পাশ থেকে শাহজামাল (৫৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহজামাল চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা গ্রামের হারেস আলীর ছেলে বলে জানা গেছে।
পথচারিরা জানিয়েছেন, লোকটি গতকাল থেকে এই এলাকায় ঘুরাফেরা করতে ছিল। ঘটনারদিন সকালের দিকে ব্রিজের পাশে উস্কুখুস্কু ও বিবস্ত্র অবস্থায় বসে থাকতে দেখে একটি লুঙ্গি ও গামছার ব্যবস্থা করে দেয়া হয়।
মাদারগঞ্জ সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বেলা ৩টার দিকে ব্রিজের পাশে থেকে অজ্ঞাতনাম হিসেবে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পিবিআইয়ের সহায়তায় লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে। মৃতদেহ মেলান্দহ থানা হেফাজতে নিয়েছে।