• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

দুই বোনকে পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

অভিভাবকহীন অবস্থায় গাজীপুরের শ্রীপুর নিবাসী ছোট দুই বোন সানজিদা (১৪), আতিয়া (১৩) কে জামালপুরে খুঁজে পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অপরাজেয় বাংলাদেশ সেল্টার হোম কর্তৃক জেলা প্রশাসন, জামালপুর অবগত হয়।

পরবর্তীতে তাৎক্ষণিকভাবে জামালপুর জেলা প্রশাসক কর্তৃক গাজীপুর জেলা প্রশাসক এর সাথে যোগাযোগ করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুরের সহোযোগিতায় ২ জুন মঙ্গলবার দুই বোনের অভিভাবক জামালপুর এসে পৌছালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জামালপুর প্রবেশন অফিসার এর উপস্থিতিতে জেলা প্রশাসক জামালপুর কর্তৃক সরবরাহকৃত গাড়ির মাধ্যমে দুই বোনকে নিজ অভিভাবকের কাছে নিরাপদে ফিরিয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর এর নিকট হস্তান্তর করা হচ্ছে, যেখান থেকে পরবর্তীতে তাদের নিজ বাসস্থানে পৌছে দেয়া হবে। এই মানবিক কাজের সাথে সংশ্লিষ্ট সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সকল দায়িত্বশীল নাগরিকের প্রতি জেলা প্রশাসন জামালপুর কৃতজ্ঞতা প্রকাশ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category