• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মাদারগঞ্জে দক্ষিণ খামারমাগুড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আনিছুর রহমান আইয়ুব / ৭৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে দক্ষিণ খামারমাগুড়া মন্ডল বাড়ী মসজিদের দক্ষিণ পাশে খালের ওপর স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১ টায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ খামারমাগুড়া বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার কয়েকশো নারী-পুরুষ অংশ নেন। তারা হাতে হাত রেখে ‘স্থায়ী ব্রিজ চাই, বাঁশের সাঁকো নয়’, ‘যোগাযোগ বিচ্ছিন্নতা মানি না’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

এসময়ে বক্তারা বলেন, মসজিদের দক্ষিণ পাশের খালের ওপর দীর্ঘদিন ধরে শুধু একটি বাঁশের সাঁকো রয়েছে। বর্ষা ও বন্যার সময় সাঁকোটি পানিতে তলিয়ে যায়। তখন দক্ষিণ খামারমাগুড়া, মন্ডলপাড়া ও আশপাশের ৫-৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। স্কুলগামী শিক্ষার্থীরা ক্লাস করতে পারে না, রোগী নিয়ে হাসপাতালে যাওয়া সম্ভব হয় না।

কৃষক আব্দুস সালাম বলেন, “বর্ষায় আমাদের ফসল নষ্ট হয়, বাজারে নিতে পারি না। প্রতি বছর সাঁকো ভেঙে দুর্ঘটনা ঘটে। স্থায়ী ব্রিজ ছাড়া আমাদের মুক্তি নেই। শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “বৃষ্টি হলেই স্কুল বন্ধ। আমরা লেখাপড়া থেকে পিছিয়ে পড়ছি। দ্রুত ব্রিজ নির্মাণ চাই।

মানবন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। তারা দ্রুত স্থায়ী আরসিসি ব্রিজ নির্মাণের জন্য সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category